রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১০ মার্চ ২০ ২২
১০ :২৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাজী জালাল উদ্দীন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়'র আলোচনা
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে  স্বাধীন বাংরাদেশের জন্ম হতো না।জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়াদিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীনতা করেছিলাম।

বাংলাদেশের  স্বপ্নদ্রষ্টা  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর কাজী জালাল উদ্দীন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও  মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর ড. মো. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে পরিচলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক। বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক খুরশেদা রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক সিদ্দীকা খাতুন, ১৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব খান মাসুম, সাংস্কৃতিক কমিটির আহবায়ক নাসিমা খাতুন ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-শিক্ষিকা খয়রুন নেছা নাজ চৌধুরী, সহকারী শিক্ষক জামাল উদ্দিন ও কমলেশ মিস্ত্রী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-১০ম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ