বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৬ জুলাই ২০ ২০
১১:৩৬ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে সূচনার সেলাই মেশিন, উড়াল জাল ও নৌকা বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: অপুষ্টির প্রকোপ হ্রাসের মাধ্যমে খর্বাকৃতি সমস্যা সমাধানের লক্ষ্যে ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ২৬ জুলাই রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে ও সূচনা অফিসের সামনে পৃথক পৃথক অনুষ্ঠানে মোট ৮২টি সেলাই মেশিন, ২০টি উড়াল জাল ও ০৯টি নৌকা বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে উক্ত বিতরণে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও উপকারভোগীগণ অংশ নেন। 

উপজেলা প্রাঙ্গনে আয়োজিত সকাল ১০ ঘটিকার সময় সূচনার উপকারভোগী পর্যায়ে সেলাই মেশিন বিতরণ এবং দুপুর ২ ঘটিকার সময় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উড়াল জাল ও নৌকা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আচার্য। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান আরও উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো: জালাল উদ্দিন, নিউট্রিশন অফিসার মো: হানজালা রহমান, আইজিএ সাপোর্ট অফিসার ফারুক আহমদ, জিসিডিও মো: সাজিদ মিয়া, মনিটরিং অফিসার মো: সাব্বির আহম্দ, ইউনিয়ন কো- অর্ডিনেটর মুরাদ আল হোসেন, এফএফ ও উপকারভোগী বৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ