বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
৭ নভেম্বর ২০ ২২
৯:২৮ অপরাহ্ণ

কমলগঞ্জে হযরত শাহ আজম রহ. এর ঈসালে সাওয়াব সম্পন্ন

কমলগঞ্জে হযরত শাহ আজম রহ দরগাহ শরীফের পীর ছাহেব,হাজারো আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ১ম বার্ষিকী ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল হযরত শাহ আজম রহ দরগাহ শরীফ অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সকাল ১০ থেকে পবিত্র কোরআন শরীফের খতম, খতমে খাজেগান, দালায়িলুল খাইরাত খতম, হিজবুল বাহার শরীফের খতম করা হয়। বাদ মাগরিব ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে দরগাহ শরীফের পীর হজরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমীর সভাপতিত্বে আলোচনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবদুর রহিম ছাহেব।

ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মূফতী আলাউদ্দিন সাহেব। ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদের মোতাওয়াল্লী আবদুল গনি মাষ্টার, বিশিষ্ঠ মুরব্বী মোহাম্মদ নজব উল্লাহ, মোহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন,বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আহাদুর রহমান বুলু, হযরত শাহ আজম রহ সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, মৌলভীবাজার জেলার আল ইসলাহ সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী, মোহাম্মদ জুবায়ের আহমদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সম্পাদক মোহাম্মদ শাহ জলিল, ডাঃ বাবুল হোসেন, বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা আনছর মিয়া, ওয়ার্ড তালামীয সভাপতি মোহাম্মদ শাহ জাহান, সম্পাদক শিপন আহমদ, ওয়ার্ড আল ইসলাহর সভাপতি মোহাম্মদ ক্বারী ডাঃ মোস্তাক আহমদ, হাফেজ কারী আবদুল করিম প্রমূখ।

এছাড়াও উপস্থিতি ছিলেন এলাকার সম্মানিত ইমাম ছাহেব বৃন্দ, আলেম উলামা ও হযরত শাহ আজম রহ.ও হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব রহ মুরিদীন, মুহিব্বীন ভক্ত বৃন্দর

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ