শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ অক্টোবর ২০ ২০
৩:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল 

ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা সদরের উকিলপাড়া এলাকায় থাকা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার সদর বাজারর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শওকত আলী বেপারী।

ওই কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রহমত, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল নেতা ফারুক আহমেদ, ইকবাল হোসেন, কবীর মিয়া, হাফিজুল হক, শাহ আলম, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব ওবায়দুর রহমান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ