বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১৯ জুলাই ২০ ২২
৮:৪৯ অপরাহ্ণ

কমলগঞ্জে নিখোঁজ এর ৫ দিন পর ভারসাম্যহীন ব্যক্তির লা.শ মিললো ছড়াতে

নিখোঁজের ৫ দিন পর মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর লঙ্গুছড়া থেকে বিপুল বাউরী (৬৫) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে গত সোমবার (১৮জুলাই) পরিবারের সদস্যরা কমলগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়। মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা।

খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে ৫০ বছর যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ