৭:৩৪ অপরাহ্ণ
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এন আর ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খানের
প্রাণঢালা অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালবাসা সব কিছুই তোমাদের জন্য। শিক্ষাজীবনের প্রথম ধাপটি তোমরা অতিক্রম করতে পেরেছ অত্যন্ত সার্থকতার সঙ্গে। তেমরা স্বপ্ন দেখেছিলে, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো তোমরা নির্মাণ করতে পেরেছ। মেধা তোমাদের মূল হাতিয়ার; অদম্য ইচ্ছা, কঠোর অধ্যবসায়, জয় করার সিদ্ধান্ত সে হাতিয়ারকে করেছে শাণিত। তোমরা পেরেছ কারণ তোমরা পারতে চেয়েছিলে। তোমাদের জন্য আরো একবার শুভ কামনা!
এই ফলাফলে তোমরা তোমাদের মেধার স্বীকৃতি পেয়েছ। অবশ্যই গর্বের বিষয়। তবে ফলাফলই কিন্তু শেষ কথা নয়। ফলাফল তোমাকে অনুপ্রাণিত করে। উৎসাহিত করে। তোমাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেয়। এরপর তোমার কাজই হয়ে ওঠে তোমার পরিচয়। ভাল শিক্ষার্থী হওয়া যত সহজ, ভাল মানুষ হওয়া তত সহজ নয়। তার জন্যে মনুষ্যত্ববোধ, নৈতিকতার অনুশীলন, অন্যের জন্য কাজ করা এবং দেশপ্রেম– এসবকেই আঁকড়ে ধরতে হবে।
তোমাদের কলম হউক শোষন মুক্তির প্রধান হাতিয়ার,
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ভাই বোনকে এন আর ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খান এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। আর যারা এইবার পারেন নি আগামীতে প্রবল মনোবল নিয়ে এগিয়ে যাবেন এই কামনা করি জানেন তো ব্যর্থতাই সাফল্যের ধারক বহন করে।
তোমাদের জন্য অন্তহীন শুভকামনা! তোমরাই নির্মাণ করবে আগামীর বাংলাদেশ!