শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ জুন ২০ ২০
১২:২৯ পূর্বাহ্ণ

জালালপুরে সন্ত্রাসী হামলায় আহত ২ জন, অর্ধ লক্ষ টাকা ছিনতাইর অভিযোগ

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের আলমদীন গ্রামে সন্ত্রসী হামলায় ২ জন আহত এবং অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাইর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির মোগলা বাজার থানায় শিখিত অভিযোগ দায়ের করেছেন আলমদীন গ্রামের মৃত মনোহর আলীর পুত্র নাহিদ আলম দুলাল।
    
জানা যায়,নাহিদ আলম দুলাল একজন ব্যবসায়ী এবং ইলেকট্রিশিয়ান। গত ৭ জুন রবিবার সন্ধা ৭টার দিকে তিনি ইলেকট্রিক মাল ক্রয়ের উদ্দেশ্যে ৪৮ হাজার টাকা নিয়ে স্থানীয় রুস্তমপুর বাজারে যাচ্ছিলেন। এমতাবস্থায় আলমদীন গ্রামের অদুদ মিয়ার পুত্র শাহ আলম--- বাড়ির রাস্তার সামনে যাওয়ামাত্র দুলালের রাস্তা গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালানো হয়। শাহ আলম এবং তার সহযোগী মশুদ মিয়া,সামিরসহ শারীরিক নির্যাতন করে তার সাথে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় থাকে বাঁচাতে এগিয়ে আসলে গ্রামের মুরব্বি আহমদ এর উপর ও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি মারাত্মকবাবে আহত হন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে মোগলা বাজার থানা পুলিশ এস আই মোজাম্মেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ