১২:১০ পূর্বাহ্ণ
ধর্মপাশায় নিজস্ব অর্থায়নে পথচারীদের হাত ধৌত করার ব্যবস্থা করলেন ইউপি সদস্য
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় এক ইউপি সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সাবান দিয়ে হাতমুখ ধৌত করার জন্য তিনটি পানির ট্যাব,তিনটি সাবানসহ সাবান রাখার স্থান, একটি পানির ট্যাংকি ও পানির পাইপ লাইন বসানোর ব্যবস্থা করেছেন। ওই ইউপি সসদস্যের নাম মো.আবুল কাশেম। তিনি উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।