মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
গোয়াইনঘাট প্রতিনিধি::
১৩ এপ্রিল ২০ ২১
৬:৩৭ অপরাহ্ণ

গোয়াইনঘাট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কে বই উপহার!

গোয়াইনঘাট উপজেলার মেধাবী শিক্ষার্থীরা। এবার দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে গোয়াইনঘাট উপজেলা থেকে ৬ জন কৃতি শিক্ষার্থী চান্স পেয়েছেন। রবিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা হতে বিভিন্ন সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ৬ জন কৃতী শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসাবে ১ম বর্ষের বই প্রদান করা হয়।

৬ জন কৃতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স প্রাপ্তরা হলেন গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আসহাবুল হক, ১নং রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের গোলাম সারওয়ার অভি ও সাকের পেকের খাল গ্রামের শাহীনুর শাহান,বগাইয়া হাওর ছড়ারপার গ্রামের শাহরিন সুলতানা, ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরকচি গ্রামের তানিয়া আক্তার শাম্মি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের সজিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান তাদের এই কৃতিত্বপূর্ণ সফলতা অর্জনের প্রশংসা করে বলেন, এখন মূল টার্গেট যেনো হয় ভালোভাবে পড়ালেখা করে এমবিবিএস সম্পন্ন করা।

তিনি বলেন, এই প্রফেশনটা অনেক টাফ, কষ্টের। অনেক কিছুই মেইনটেইন করতে হয়। সুতরাং যাদের অনেক বেশি ধৈর্য্য আছে তারাই শুধু পারে। কেনানা মেডিকেল প্রফেশনটা একটি চলমান প্রক্রিয়া যেখানে জীবনের শেষদিন পর্যন্ত পড়ালেখা করতে হয়। এতটা ধৈর্য্য রাখা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ