বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
২০ জুন ২০ ২১
১১:২৫ অপরাহ্ণ

ফলোআপ:
ইউপি সদস্যসের উপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে গত শুক্রবার রাতে আমতৈল বালুঘাট নামক স্থানে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীকে রাতের আঁধারে দূর্বৃত্তরা কুঁপিয়েছে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে। জানা যায়, কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মহাদেবের নেতৃত্বে পুলিশ শনিবার ভোর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানে বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করে। রোববার সকালে অটককৃতদেরকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ