৬:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসীর সাথে বিরোধ : দক্ষিণ সুরমায় ছোট ভাইকে দূর্বৃত্তদের হুমকি
দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে তৈয়বকামালে এক যুক্তরাজ্য প্রবাসীর ছোট ভাই সহ দেশে বসবাসরত পরিবার সদস্যদের হুমকি ধমকী ও ভয় ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এরপর থেকে অজানা শংকা ও নিরাপত্তাহীনতায় ভোগছেন তারা। এঘটনায় গত ১৪ জুলাই মোগলাবাজার থানায় (এসএমপি) এক সাধারন ডায়েরী (নং ৭৯৩ তারিখ: ১৪/০৭/২০২০ইং) করেছেন প্রবাসীর ছোট ভাই খালেদ আহমদ। সাধারন ডায়েরীর তথ্য অনুযায়ী, ২৬ জুন সন্ধ্যায় ৭ টার দিকে যুক্তরাজ্য প্রবাসীয় জিহাদ আহমদের গ্রামের বাড়ি তৈয়বকামাল আসে এক দল অপরিচিত দূর্বৃত্ত। ৬/৭ টি মোটর সাইকেল নিয়ে প্রায় ৭/১০ জনের দলটি বাড়িতে এসেই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তারপর সুর-চিৎকার দিয়ে ডাকাডাকি শুরু করে জিহাদ, জিহাদ বলে। এসময় ঘর থেকে বের হন প্রবাসীর ছোট ভাই খালেদ। তিনি বের হয়ে তাদের পরিচয় ও বাড়িতে আসার কারন জিজ্ঞেস করলে, তারা জিহাদের সাথে দেখা করতে এসেছেন বলে জানান। প্রবাসীর ভাই খালেদ তাদের জানান, তার ভাই জিহাদ দেশের বাইরে। এসময় দূর্বৃত্তরা বলেন, আমরা টিলাগড় থেকে এসেছি। এরপর তারা বলেন ‘‘তর ভাইকে বলিস ফোন না ধরলে কি হবে, সে ভালো করে জানে। আমাদের কথা না শুনলে দেশে আসলে পাখির মতো গুলি করে মারবো তাকে।’’ এছাড়া তারা উত্তেজিত হয়ে বলেন, আমার ভাই তাদের অনেক হয়রানী করেছেন, এখন নাকি তাদের কথা মতো কাজ করছেন না। একপর্যায়ে রাগে ক্ষোভে আমাদের ক্যাসি গেইটে লোহার পাইপ দিয়ে জোরে জোরে আঘাত করে ভয়ভীতি প্রর্দশন করে দূর্বৃত্তরা। প্রায় অর্ধ ঘন্টাব্যাপী সশস্ত্র অবস্থান করে চলে যায় তারা। খালেদ আহমদ বলেন, ঘটনার সময় তার অসুস্থ মা ও বোন ছাড়া বাড়িতে ছিলেন। তার ভাই জিহাদ সিলেট এমসি বিশ^বিদ্যালয়ে কলেজের ছাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। হুমকি দাতার তার ভাইয়ের রাজনীতিক প্রতিপক্ষ হতে পারেন বলে জানান খালেদ। এদের কেউই পূর্ব পরিচিত নয়। ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তার মা। তারা নিরাপত্তহীনতায় রয়েছেন। তার ভাইয়ের রাজনীতিক প্রতিপক্ষকের হুমকি ধমকী প্রদানের ঘটনা নতুন নয়, ইতিপূর্বে একাধিকবার এরকম ঘটনায় পড়ে তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এমনকি তার বাবাও অমানসিক চাপে পড়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এহেন অত্যাচর থেকে রক্ষায় কোন প্রতিকার পাননি তিনি। মোগলাবাজার থানার কর্মকর্তা ওবায়দুল্লাহ জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।