বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৫ জানুয়ারী ২০ ২৪
৩:০ ০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জের দুই ওয়ার্ডে উপ-নির্বাচন ৯ মার্চ

কোম্পানীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ। পূর্ব ইসলামপুর ও উত্তর রনিখাই ইউনিয়নের দুই ওয়ার্ডের শূন্যপদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ১৪ জুলাই পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুহিবুর রহমান মারা যান। একই বছরের ১১ নভেম্বর মারা যান উত্তর রনিখাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আছমত আলী।

এ দুইজনের মৃত্যুতে ওই ওয়ার্ড দুটিতে সদস্যপদ শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিবুন্নাহার বেগম বলেন, উপ-নির্বাচনে শূন্য পদে দুটি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ