১১:৫৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র জিসান আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নিজাম উদ্দিন ও রুকন উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজল হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরীফ আহমদ। তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাদা-সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।