২:১৫ পূর্বাহ্ণ
ছাতকে ফখরুল হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের নিরাপত্তা প্রহরীর ফখরুল হত্যা মামলার গুলজার অালী গুঞ্জর (৪৫) নামের অারেক অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ছাতকের বাঁশখলা এলাকার মফিজ অালীর পুত্র।
১৭ জুলাই বেলা ১টায় সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানা পুলিশের এসঅাই হাবিবুর রহমান পিপিএম। এর অাগে তিনি এ হত্যা মামলার অারও তিনজন অাসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অাসামীরা অাদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছে।
জানা যায়, গত ২৯ জুন রাত ১০টায় ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী ফখরুল আলম প্রতিদিনের ন্যায় ছাতক রেলওয়ের বিআর গোডাউনের নৈশ প্রহরী হিসাবে দায়িত্বে ছিল। কিন্তু ওইদিন রাতেই তাকে কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা গোডাউনে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী ফখরুল আলমকে নির্মম ভাবে হত্যা করে রেলওয়ের লৌহ জাতীয় বিভিন্ন ধরণের মালামাল নিয়ে যায়। ৩০ জুন সকালে গোডাউনে নৈশ্য প্রহরী ফখরুল আলমের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী-----বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এর নির্দেশে চাঞ্চল্যকর এ হত্যা মামলার দায়িত্ব গ্রহণ করেন থানার এসআই হাবিবুর রহমান পিপিএম। মালার দায়িত্বভার গ্রহণ করার পর চৌকস এ পুলিশ অফিসার দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন করেন এবং ইতো মধ্যে ঘটনার সাথে জড়িত ৪জন অাসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, দ্রুতসময়ের মধ্যে ফখরুল হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ডাকাতি, ছিনতাই, চুরি সহ ৭টি মামলার আসামী গুলজার আলী গুনজরসহ অন্যান্যরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।