সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ জানুয়ারী ২০ ২৫
৬:২১ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুরন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম তুরন। রোববার (২৭ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মনিরুল ইসলাম তুরনকে এ দায়িত্ব প্রদান করেন।

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত পত্রে উল্লেখ করেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ পবিত্র উমরাহ পালনে বিদেশে অবস্থানকালীন সময়ে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ