বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
৯ নভেম্বর ২০ ২২
১:৩৩ পূর্বাহ্ণ

মণিপুরী ললিতকলা একাডেমির নান্দনিক ভবনের উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিঁব বাজারে নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমির নান্দনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

মঙ্গলবার (৮ নভেম্বর) মণিপুরি সম্প্রদায়ের মহা রাসলীলা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাল সাড়ে পাঁচ টায় আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর এর সভাপতিিত্বে ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)।

গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সবেক চীফ হুইপ ডঃ আব্দুস শহীদ এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অসীম কুমার উকিল, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিসবাহউর রহমান, পুলিশ সুপার জাকারিয়া,কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমূখ।

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি ভবনে রয়েছে প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমেটরি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এ বিশাল ভবনটির নির্মাণকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস লিমিটেড। নতুন ভবনের কার্যক্রম পুরোদমে শুরু হলে এ এলাকার শিল্প-সংস্কৃতি চর্চা আরও গতিশীল হবে বলে মনে করেন সুশীল সমাজ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ