শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৩ আগস্ট ২০ ২২
১১:৩৭ অপরাহ্ণ

সিলেটে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় গল্প লিখন কর্মশালা অনুষ্টিত

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় এডাব কর্তৃক বাস্তবায়িত কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় গল্প লিখন কর্মশালা বুধবার সিলেট শহরস্থ এনজিও ফোরামের হলরুমে অনুষ্টিত হয়েছে।

উপমার নির্বাহী পরিচালক নাসের এম এস বখত এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেছিস এর নির্বাহী পরিচালক ও এডাব এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম বদরুল ইসলাম।

এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ¯্র্যাকের নির্বাহী পরিচালক কয়েস আহমদ তালুকদার, এডাবের কেন্দ্রীয় ফিল্ড কো অর্ডিনেটর সাইফুর রহমান চৌধুরী ও মনিটরিং অফিসার রাজু আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন, রাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা আকতার, উপমার নির্বাহী পরিচালক নাসের এম এস বখত, এডাব সিলেট জেলার সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জী, আইএসপি কর্মকর্তা মনির হোসেন, জুবায়ের আহমদ প্রমুখ। কর্মশালায় ১২টি উপজেলার প্রায় ৩৬ জন ফোকাল পার্সন অংশ নেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ