রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
২৬ এপ্রিল ২০ ২২
৩:৪৪ পূর্বাহ্ণ

তিতাসে দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
কুমিল্লার তিতাসের দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ,পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সামাজিক উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে গত রবিবার বিকালে উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতিম,অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ,পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ কর হয়।এসময় নিম্ন আয়ের মানুষ নাজিরকে মুদি দোকান দেবার জন্য নগদ ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে নগদ ২ হাজার টাকা,দুটি মাদ্রাসার ৪০ জন ছাত্রের মাঝে ঈদের পোশাক প্রদান করাসহ ১০০ শত জন অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ঈদ সামগ্রী।অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও পল্লী চিকিৎসক মো. শামছুল হুদা।এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ