সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ এপ্রিল ২০ ২০
৪:১১ পূর্বাহ্ণ

দেশের অস্বচ্ছল মানুষের পাশে 'শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই' মঞ্চ

শাবি প্রতিনিধি:: বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসে দেশের মানুষের জনজীবন বিপর্যয় ও কর্মহীন হয়ে পড়েছে। এতে অস্বচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম 'শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই' মঞ্চ।

রবিবার (১৯ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি জানান সংগঠনটির সমন্বয়ক সুদীপ্ত ভাস্কর।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ও বিভিন্ন এলাকা লক-ডাউন করা হয়েছে। তাই অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এতে ভাইরাস সংক্রমণে মারা যাওয়ার চেয়ে খেতে না পেয়ে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বেশি। 

তাই শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম 'শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই' এর পক্ষ থেকে ত্রাণ সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা শাবিপ্রবির শিক্ষার্থীর মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

তিনি আরো বলেন, ইতোমধ্যে সিলেটে তিন দফায় ২৩০টি কুড়িগ্রামের চিলমারি উপজেলায় ৭২টি চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২১ এবং নওগাঁয় ৪৫ টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। 

এছাড়াও খাগড়াছড়ি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা এসব জেলায় ত্রাণ কর্মসূচির আয়োজন চলছে বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ