সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ নভেম্বর ২০ ২০
২:১৪ পূর্বাহ্ণ

দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলী ‌‍‌‌‌‌‍‍'বার টু দি মেডেল অব মেরিট এ্যাওয়ার্ড' অর্

স্কাউট আন্দোলন বিশ্বের বুকে অন্যতম একটি শতবর্ষী সংগঠন। সূচনা লগ্ন থেকেই স্কাউট আন্দোলন যুব সম্প্রদায়কে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস ও কাজ করে যাচ্ছে এবং প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সম্মানজনক এ্যাওয়ার্ড প্রদান করে স্কাউট আন্দোলনকে গতিশীল করে তুলছেন। গত বৃহস্পতিবার একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে দেশের শীর্ষস্থানীয় স্কাউট ব্যক্তিত্ব, স্কাউট ও রোভারকে বিভিন্ন এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে ! এবছর স্কাউট আন্দোলনে বিশেষ অবদান রাখায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহের আলী কে “বার টু দি মেডেল অব মেরিট এ্যাওয়ার্ড” এ্যাওয়ার্ড” এ ভূষিত করা হয়েছে ।

দলইর গাঁও নিউজ ডটকম- দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহের আলীর সাথে যোগাযোগ করেছিলাম তারঁ অনুভূতি জানার জন্য,তিনি জানান এ সম্মাননা তার এবং সিলেট জেলা রোভারের জন্যই সম্মানের। এছাড়াও তিনি বলেন এখন স্কাউটিং এর জন্য আরও দায়িত্ব বেড়েগেল। সত্যি বলতে এ এ্যাওয়ার্ড অর্জনে রোভারিং এর জন্য আরও ভালকিছু করার প্রেরণা পাব। তিনি ভবিষ্যতে বাংলাদেশ স্কাউটস প্রবর্তিত লিডারদের জন্য সর্বোচ্চ এ্যাওয়ার্ড ব্যাঘ্র এ্যাওয়ার্ড অর্জন করতে চান।

তথ্য অনুযায়ী, স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ করে সংগঠন, প্রশিক্ষণ ও প্রোগ্রাম কার্যাবলির সার্বিক বাস্তবায়ন ও গুণগত মান উন্নয়নে আত্মনিবেদিত সক্রিয় স্কাউটারগণকে কমপক্ষে সাত বছর সন্তোষজনক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর হতে ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।

পরিশেষে বাংলদেশ স্কাউটস 'বার-টু-দি মেডেল অব মেরিট' অ্যাওয়ার্ড এ ভূষিত হওযায় দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সোহেল আহমদ এর পক্ষ থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ জাহের আলী স্যার কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মোহাম্মদ জাহের আলী বিদ্যালয় এর জরুরী কাজ থাকায় ঐ দিন সংবর্ধনাতে উপস্থিত না থাকায় ফুলের তোড়া গ্রহণ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব নূর মিয়া।   

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ