৭:১১ অপরাহ্ণ
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ
শান্তিগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটি। কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহর সভাপতিত্বে ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রভাষক সুমন কান্তি দাস, সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, শাহজাহান মিয়া, রিকন চন্দ্র দাস, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নীলা পুরকায়স্থ, সুহাদ আহমদ ও মায়মুনা আক্তার।
এসময় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, মো. আলাউদ্দিন, রুবী রানী তালুকদার, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, শতরূপা চক্রবর্তী, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, নন্দিতা দে, অফিস সহায়ক অপু পালসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।