সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ জুলাই ২০ ২০
১০ :২৪ অপরাহ্ণ

গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমির ছাত্র সুশান্তের প্রথম বিসিএস-এ স্বপ্ন পূরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমি স্কুল ও কলেজ গুশান্ত দেবনাথ শুভ জীবনের প্রথম বিসিএস পরীক্ষায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী রাধিকা রঞ্জন নাথের গর্বিত সন্তান। গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমি স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সাথে পাস করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হন। গুশান্ত দেবনাথ শুভ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবেন। সেই স্বপ্নের পেছনে ছুটতে রাত দিন কষ্ট করেন । জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিয়ে তিনি সফল হয়েছেন। 
জানাযায়, মঙ্গলবার বিকালে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনিও। 
গুশান্ত দেবনাথ শুভ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে স্নাতক ও প্ল্যান্ট প্যাথলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিন বোনের একমাত্র ভাই সুশান্ত ছোট বেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিতি ছিল। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ