৩:২০ পূর্বাহ্ণ
ফোন পেয়েই কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন যুবলীগ নেতা রুবেল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন তাই সাধারণ মানুষ সরকারী নির্দেশনা মেনে সুরক্ষিত থাকতে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। যার দারুণ সমাজে সৃষ্ট হয়েছে ভিন্ন দুই চিত্র কেউবা নিজেদের সঞ্চয় আর মজুদ থাকা খাদ্য নিয়ে পরিবারের সাথে একান্তে সময় কাটাচ্ছে আবার একশ্রেণীর মানুষ যারা দিন এনে দিন খায় আজ কর্মের অভাবে তারা সবচেয়ে বেশি অনুভব করছে করোনার কি মারাত্মক প্রভাব।
কেউবা কারো কারো সহযোগিতা পাচ্ছে আবার কেউ আত্মসম্মানের কারণে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না। করোনার কারণে কর্মহীন হয়ে পরা খাদ্য সংকটের কারণে সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ডের খাসদবীর এলাকার এমনই কয়েকটি পরিবার কোন উপায় না পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় যুবলীগ নেতার মোবাইলে কল করে চাওয়া হয় সহযোগিতা।
কর্মহীন পরিবারের সদস্যদের অসহায়ত্ব কষ্টের কথা শোনে সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. রিমাদ আহমদ রুবেল সাথে সাথে ফোনে যোগযোগ করাদের আশ্বস্ত করেন এবং ত্রাণ পৌছানোর ব্যবস্থা করেন।
প্রত্যক পরিবারে মাঝে প্রাথমিক পর্যায়ে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও আটা পৌঁছানো হয়েছে তবে যে কোন জরুরী অবস্থায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যপারে আশ্বস্ত করেন যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল।
এ বিষয়ে সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রিমাদ আহমদ রুবেল বলেন, দেশের এই ক্রান্তিকালে স্ব-স্ব উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে সচেতন ও পরিচ্ছন্ন থাকার মাধ্যমে দ্রুততম সময়ে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব হবে বলে আশা করি। এসময়ে কেউ যেন খাদ্য সঙ্কটে না থাকে মানবিক দিক বিবেচনা করে যে দিকে ও আশেপাশের সকল কে সহানুভূতির দৃষ্টি রাখার লক্ষ্যে উদ্বার্ত আহব্বান জানান মহানগর যুবলীগ নেতা।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে- সিলেট প্রশাসন সচেতনামূলক প্রচারণা, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত করোনা মোকাবেলার সকল কর্মসূচী পালন করে যাচ্ছেন।