সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ মে ২০ ২৫
৬:০ ৪ অপরাহ্ণ

লাহিনের উপর মিথ্যা মা'ম'লা দায়েরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উ.'দ্বে'গ ও নি'ন্দা

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের নামে আওয়ামীলীগ পরিবারের সদস্যদের দেওয়া মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

আজ বুধবার   এক প্রতিবাদ বার্তায় উদ্বেগ প্রকাশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন সাইদুল এনাম চৌধুরী লাহিন দলের দুর্দিনে রাজপথের অন্যতম সক্রিয় সংগঠক হিসাবে কাজ করেছে। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ও তাকে হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।

ফ্যাসিবাদী আমলে নির্যাতিত লাহিনের নামে আজ ফ্যাসিবাদমুক্ত দেশে ফ্যাসিবাদের দোসর কতৃক মিথ্যা মামলা দায়ের সুগভীর ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে সাইদুল এনাম চৌধুরী লাহিনের উপর থেকে মিথ্যা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি অন্যতায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ