শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ আগস্ট ২০ ২০
৫:০ ৬ অপরাহ্ণ

চুনারুঘাটে গাঁজাসহ বৃদ্ধ আটক: পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকা আসামপাড়া বাজার থেকে ১ কেজি গাঁজাসহ তায়েব আলী (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করা হয়। জানা যায়, কোমরে সুকৌশলে গাঁজা বেধে পাচারের সময় তাকে আটক করে স্থানীয় জনতা। প্রাথমিকভাবে তার বাড়ি বানিয়াচং উপজেলায় বলে জানাগেছে।

সেখানকার স্থানীয় জনতা চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হককে খবর দিলে তিনি এসআই রাজনসহ একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করেন।

বুধবার (৫ আগষ্ট) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার হাতে আটককৃত গাঁজা পাচারকারী বৃদ্ধের হাতে হাতকড়া লাগিয়ে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে কোথায় এবং কার কাছ থেকে গাঁজা ক্রয় করে আনলো সেই মূল হোতা বের করার জন্য।

সমপ্রতি সময়ে মাদকের উপর ব্যাপক অভিযান চলছে, তারপরেও মাদক ব্যবসায়ীরা দুর্বার গতিতে তাদের কর্যক্রম চালিয়ে যাচ্ছে একের পর এক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ