মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১২ অক্টোবর ২০ ২৪
৭:১৩ অপরাহ্ণ

দাওয়াত ছাড়া হিন্দু বাড়িতে গিয়ে কেউ ডিস্টার্ব করবেন না, শান্তিতে তাদের ধর্ম পালন করতে দিন: ইকবাল আহমদ

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেছেন, অনেক মুসলমান ছেলেরা আছে, যারা বিনা দাওয়াতে হিন্দু বাড়িতে গিয়ে অযথা ঝামেলা করে, তাদের মেয়েদের ইভটিজিং করে। এগুলো টিক নয়। দাওয়াত ছাড়া পূজা মণ্ডপে বা হিন্দু বাড়িতে গিয়ে কেউ ডিস্টার্ব করবেন না, শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্ম পালন করতে দিন। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান ডাক দিয়েছেন, আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো।

বর্তমানে হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব চলছে। এই সমযে কিছু লোক হযতো এখানে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বিএনপি বা আ'লীগ বিরোধী দলের নেতা কর্মীদের দায়ী করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করতে পারে। অতীতে এ রকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার গতরাতে জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার আরো বলেন, সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং দালালদের স্থান দেওয়া হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটকিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের খবর দিবেন।

আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। বিশেষ করে জকিগঞ্জের মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই মাদকের সাথে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ ও যুগ্ম সম্পাদক গুলজার আহমদের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক খলকু। জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী শাকি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহতাব আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ তেরা, জামাল আহমদ প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক আহমদ, আতাউর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সুমন আহমদ, রাসেল আহমদ, এইচ এম আবুল, শামীম আহমদ, সহ সভাপতি রফি মিয়া, আব্দুল মতিন, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, শহীদ আহমদ, ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমন, ছাত্রদল নেতা লুবান আহমদ, আরিফ আহমদ, জাফরুল ইসলাম প্রমূখ। -

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ