৮:৪৮ অপরাহ্ণ
ছাতকে শিক্ষক-শিক্ষিকাদের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান
ছাতক প্রতিনিধি:: ছাতকে গোবিন্দগঞ্জ এলাকার ৩১জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের অর্থায়নে সামাজিক দুরত্ব বজায় রেখে দু’শতাধিক কর্মহীন দিনমজুর পরিবারে মধ্যে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। গত বৃস্পতিবার সকাল থেকে গোবিন্দগঞ্জ এলাকায় বিভিন্ন গ্রামে কর্মহীন হতদরিদ্র মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ছাতক উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ, বশির উদ্দিন, মাওলানা সামছুল ইসলাম, নুরুল হক,মানিক মিয়া, সহকারি শিক্ষক খলিলুর রহমান, পংকজদত্ত, আবদুল বাছিত ,রুহাদ আহমদ, হারাম চন্দ দাশসহ নেতৃত্বে গোবিন্দগঞ্জ এলাকায় বিভিন্ন গ্রামে ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌছে দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাউল,ডাল,চানা,তৈল,সাবান ও পিয়াজ। তার ব্যক্তিগত অথায়নে ত্রান সামগ্রী বিতরনের দৃশ্য দেখে সবার প্রশংসা করছেন।