১১:০ ৭ অপরাহ্ণ
ধরাধরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে সংর্বধনা
সিলেট নগরীর দক্ষিণ সুরমার নবগঠিত ২৯নং ওয়ার্ডের অর্ন্তগত ধরাধরপুর জামে মসজিদের কমিটির উদ্যোগে ২৭ আগস্ট শনিবার রাতে সিলেট চেম্বার অব কর্মাস ইন্ড্রাজিজ এর পরিচালক ও ধরাধরপুর জামে মসজিদ কমিটির মোতায়ালী হুমায়ুন আহমদ এর বাংলোতে ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফজল মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাই পারভেজ, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রেজুয়ান আহমেদ শাফি, মনোওয়ার আলী স্পেন প্রবাসী,যুক্তরাজ্য প্রবাসী নাছের আহমদ কামাল, সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সুহেল আহমদ নওশাদ, মনোয়ার হোসেন সৌদি প্রবাসী,মামুন আলী স্পেন প্রবাসী, মারুফ আলী স্পেন প্রবাসী, রাশিদ আলী সৌদি প্রবাসী, আরিফুল ইসলাম নয়ন কাতার প্রবাসীদের সম্মানে আলোচনা ও সংর্বধনা ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাহিম হোসেন ও উর্মি রহমান যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সম্মাননা স্মারক প্রধান করা হয়। ধরাধরপুর জামে মসজিদ কমিটির মোতায়ালী হুমায়ুন আহমদের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম এর পরিচালনায় সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জয়নাল উদ্দিন তালুকদার,উপদেষ্টা ফজল মিয়া,আব্দুল হাই পারভেজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধরাধরপুর জামে মসজিদ কমিটির সদস্য আফজল হুসেন মুন্না।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ধরাধরপুর জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামরুল হোসেন, সহকারি মোতায়ালী সিরাজুল ইসলাম চুনু,কোষাধ্যক্ষ আলতাজ হোসেন, সদস্য মাজহারুল ইসলাম শাকিল,সুয়েব আহমেদ,আব্দুর রউফ উজ্জ্বল,আফজল হোসেন মুন্না,মাখন মিয়া। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ, রেজওয়ান মিয়া,ফখরুল মিয়া,সাজন আহমদ, মাহফুজ আহমদ, শৌরভ আহমদ, নুমান, কামরান, রাকিব, ফরহাদ, রিজান প্রমুখ।