শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৮ জুলাই ২০ ২২
১:০ ৮ পূর্বাহ্ণ

চেতনা যুব পরিষদ-এর উদ্যোগে সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রবাসীরা আমাদের জাতীয় সম্পদ। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোনো ক্রান্তিকালে প্রবাসীদের অবদান অত্যন্ত স্মরণীয় করে রাখার মতো।

সাম্প্রতিক বন্যায়ও প্রবাসীদের ভূমিকা প্রশংসার যোগ্য। প্রবাসীদেরকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমেই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। চেতনা যুব পরিষদ-এর উদ্যোগে পরিষদের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন'র স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি প্রবাসী কমিউনিটি নেতা মোঃ জুলকার নায়েন সভাপতিত্বে বুধবার বিকাল তিনটায় সংগঠনের আম্বরখানাস্থ বরকতিয়া মার্কেটের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি মোঃ আব্দুল হাসিব, আব্দুস সোবহান আজাদ , মোঃ আব্দুল মুহিত দিদার এবং অনুভূতি ব্যক্ত করেন পরিষদের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক এইচ এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমত ইবনে ইসহাক সানজিত, সদস্য মোঃ মালেক খান শাফী, লুৎফুর রহমান, দুলাল আহমদ, মাওলানা আমিন উদ্দিনসহ প্রমুখ। সভার শেষে পরিষদের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ