১০ :৪৬ পূর্বাহ্ণ
শাবির নির্বাহী প্রকৌশলী পদে মুর্শেদ আহমদ চৌধুরীর যোগদান
মুর্শেদ আহমদ চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট এ নির্বাহী প্রকৌশলী পদে আজ বৃহষ্পতিবার যোগদান করেছেন। গত ১৮/০৭/২০২০ তারিখের বাছাই বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে গত ২২/০৭/২০২০ তারিখে অনুষ্ঠিত ২১৭ তম সিন্ডিকেট সভায় তার নিয়োগ চুড়ান্ত করা হয়। শাবির সহকারী প্রকৌশলী হিসাবে তিনি ২০১২ এর মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। মুর্শেদ আহমদ চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা মনছুর আহমদ চৌধুরী সিলেট রাজস্ব নিরীক্ষা কর্মকর্তা হিসাবে অবসর গ্রহণ করেছেন। প্রকৌশলী মুর্শেদ আহমদ চৌধুরী ক্রীড়া সংগঠক হিসাবেও সুপরিচিত। তিনি সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটি ও সিলেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ইলেভেন স্টার্স ও স্টার্স ইউনাইটেড ক্লাবের সাথে জড়িত রয়েছেন । এছাড়া তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও শাবি অফিসার্স এসোসিয়েশনের আজীবন সদস্য।