গোলাপগঞ্জ প্রতিনিধি::
১২:৫০ পূর্বাহ্ণ
সভাপতি আলেক,সাধারণ সম্পাদক আহাদ ও কোষাধ্যক্ষ মাহবুব পুন:নির্বাচিত
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আব্দুল আহাদ ও কোষাধ্যক্ষ পদে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী পুন:নির্বাচিত হয়েছেন। গত সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উত্তরবাজারস্থ ইমা সুপার মার্কেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোলাপগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান এ নির্বাচনে ১ হাজার ৩ শত ৯৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ২ শত ৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার প্রায় ৯৩%। প্রায় ৪ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক তিনি পেয়েছেন ৭ শত ৬১ ভোট, নিকটতম প্রতিদ্বদ্ধী অপর প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ পেয়েছেন ৫ শত ২১ ভোট, সভাপতি পদে ১২টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, তিনি পেয়েছেন ৬ শত ৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বদ্ধী মাহমদ আলী পেয়েছেন ৫ শত ১২ ভোট অপর দু প্রার্থী আব্দুল খালিক ৭১ ভোট ও ইউনুছ চৌধুরী পেয়েছেন ৫৩ ভোট। ২৩ টি ভোট বাতিল হয়েছে। সহ-সভাপতি পদে বিলাল আহমদ ( টেবিল) ৬ শত ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর দু’প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ) ৩ শত ৪৫ ভোট, নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি) ৩শত ১১ ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ১৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব) ৩ শত ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থীরা আজাদুর রহমান শিপার (রিকশা) ৩ শত ৪২ ভোট, দেলোয়ার হোসেন মাহমুদ ( মাছ)২ শত ৯৪ ভোট, মোঃ আফজল আহমদ (পানির বোতল) ২শত ৩৭ ভোট পেয়েছন। বাতিল হয়েছে ৩৮টি ভোট। কোষাধ্যক্ষ পদে টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী , তিনি ভোট পেয়েছেন সর্বোচ্চ ৯ শত ২৭টি, অপর প্রার্থী আরিফ আহমদ পেয়েছেন ৩ শত ৪০ ভোট। বাতিল হয়েছে ২৭ ভোট। ১নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন নাজিম আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৬৬। মো: নাছির উদ্দিন, প্রাপ্ত ভোট ১ শত ৫৯ ও আপ্তাব আলী, প্রাপ্ত ভোট ১ শত ৪৮। ২নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন জাহেদ আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৫৮, মো: মাহবুবুর রহমান প্রাপ্ত ভোট ১ শত ৫৬, মাছুম আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৩৮। ৩নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন হাবিবুর রহমান সেলিম, প্রাপ্ত ভোট ১ শত ৪৩, মো: মুহিবুর রহমান, প্রাপ্ত ভোট, ১০১, ও সোহেল আহমদ ১০১। ৪ নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন বর্তমান সদস্য কাওছার আহমদ প্রাপ্ত ভোট ২ শত ৩০, সাংবাদিক মো: শহিদুর রহমান সুহেদ প্রাপ্ত ভোট ২ শত ১৯ ও মো: শাকিল আহমদ প্রাপ্ত ভোট ১ শত ৮৮। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি জুবেদুর রহমান চৌধুরী ফারুক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শামছুল হুদা। এদিকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী সহ পৌর কাউন্সিলরবৃন্দ ও মিডিয়া কর্মীগন। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, উপজেলা সমবায় অফিসার গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
বৌভাতে বন্ধুর হাতে বন্ধুর জন্য অকটেন উপহার
জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের প্রয়া'ণ, রাষ্ট্রীয়…
স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় `চেয়ারম্যান স্কলারশিপ' প্রদান
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক…
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ