৭:৫১ পূর্বাহ্ণ
সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন
মুজিববর্ষ কে স্বরনীয় করে রাখতে নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে আজ বেলা এগারোটায় জেলা রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা রেজিস্ট্রার জনাব মুন্সি মখলিছুর রহমান, সদর সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার, সুনামগঞ্জ জেলার দিরাই সাব-রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল বাতেন, প্রধান সহকারী মোমিন মিয়া, সদর অফিসের সহকারী দিলিপ কুমার দেব, জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী আব্দুল আজিজ, টিসি মোহরার জয় প্রকাশ দে, বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি সাহাব উদ্দিন, এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জেলার সহ-সভাপতি মাসুক আলী, পাবন ঘোষ, কেন্দ্রীয় সহ-সভাপতি প্রদিপ চন্দ্র দে, জেলার সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক নিজাম আল-দ্বীন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, কার্যকরি সদস্য নুর আলম, মোতাহার হোসেন, সুগ্রীব দে শাওন, ফয়সল আহমদ, জামিল আহমদ, আব্দুর রব, রাজু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, নিম, অর্জুন ও হরিতকীর চারা রোপন করা হয়।