বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
৪ জুলাই ২০ ২৩
৫:৫৩ অপরাহ্ণ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় মানসিক ভারসাম্যহীন দেলোয়ারকে ধাক্কা দেয়।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ