বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৭ অক্টোবর ২০ ২৩
৯:২১ অপরাহ্ণ

কমলগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পিছনে পরে ছিল রিক্সাচালকের নিথর দেহ

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র। শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদ্যপান করত। তার ৩/৪ জন স্ত্রী রয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মা রাত সাড়ে ৮টায় জানান, নিহত যুবক ছমির মিয়া পেশায রিক্সা চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিন্থ নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ