৯:৩৯ অপরাহ্ণ
সিলেটে ও-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে রাহি
ইংরেজি মাধ্যম শিক্ষার যুক্তরাজ্যভিত্তিক অন্যতম বোর্ড পিয়ারসন এডেক্সেলের আওতাধীন সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের ও-লেভেল (আইজিসিএসই) পরীক্ষায় কৃতত্বপূর্ণ ফলাফল করেছে মিনহাজুর রহমান রাহি। সে নভেম্বর-২০২০ সেশনের রেজাল্টে একটি এ-স্টার (৯) ও একটি এ (৭) পেয়েছে। রাহি সিলেট নগরীর নয়াসড়ক এলাকার সেনাজুর রহমান ও সানি বেগমের বড় ছেলে।
তার কৃতিত্বপূর্ণ ফলাফলের পেছনে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক হাফিজুল ইসলাম সুজন, রকন উদ্দিন, শিক্ষক কাশমির রেজা ও তার মা-বাবা।
এব্যাপারে অনুভূতি প্রকাশ করে রাহি জানান, দেশে বৈশ্বিক মহামারির কারণে গত কয়েক মাস থেকে বিদ্যালয়ে গিয়ে লেখাপাড়ার তেমন কোন সুযোগ পায়নি। এরপরও নানা প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষক ও মা বাবা সহায়তায় পড়াশোনা চালিয়ে আজকের এই সাফল্য অর্জন করে রাহি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে সকলের দোয়া কামনা করেছেন রাহি ও তার পরিবার।