রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩১ মার্চ ২০ ২২
১:৩৮ পূর্বাহ্ণ

আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে পবিত্র রামাদান মাস-সুলতান আহমদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ বলেন, সিয়াম সাধনার মাস মাহে রামাদান। এর মাধ্যমে মানুষের শারীরিক, চারিত্রিক, আধ্যাত্মিকসহ সকল প্রকার কল্যাণ অর্জিত হয়। যেভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা শারীরিকভাবে শক্তি লাভ করি, তেমনি সিয়াম সাধনার ফলে আমাদের রূহ বা আত্মা শক্তি পেয়ে থাকে আর এই শক্তির ফলেই একজন মুমিন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে।

পরিপূর্ণ আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে রামাদান মাস। সুতরাং পবিত্র মাহে রামাদানে সিয়াম আদায়ের পাশাপাশি তাকওয়ার স্তর উন্নত করতে সচেষ্ট থাকাও আমাদের প্রয়োজন। তিনি ২৯ মার্চ, মঙ্গলবার বিকেলে সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মো. আফজল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আশিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু। শাখা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সাবেক সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ