আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
১০ :০ ৮ অপরাহ্ণ
কমলগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে লাঞ্চিত করায় থানায় অভিযোগ, গৃহবধূ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ছোট ভাইয়ের স্ত্রীকে গলা টিপে ধরে লাঞ্চিত করায় ও প্রাণ নাশের চেষ্টায় সোমবার (৩ মে) রাতে কমলগঞ্জ থানায় একটি অভিয়োগ হয়েছে। এ অভিযোগে কমলগঞ্জ থানার পুলিশ এক সন্তান সহ গৃহবধূকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দিয়েছে। গত সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও এ ঘটনাটি ঘটে।
লাঞ্চিত গৃহবধূ পলি আক্তার নোয়াগাঁওয়ের প্রবাসী আরিফুর রহমান আরজুর স্ত্রী। আরজু মিয়া ২০১৬ সালে শমশেরনগর ইউনিয়নের বড়চেগ পূর্বটিলা গ্রামের মিনার মিয়ার মেয়ে পলি আক্তারকে বিয়ে করে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার মুঠোফোনে গৃহবধূ পরি আক্তার অভিযোগ করে বলে, তাদের বিয়ের আগে আরজু প্রতিমাসে বড় ভাই মাধবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আহাদের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। বিয়ের পর সে স্ত্রী পরি আক্তারের কাছে টাকা পাঠায়। এ নিয়ে ভাশুর ইউপি সদস্য আব্দুল আহাদের পরিবারের সাথে তার (পলি আক্তারের) বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধে বড় জা ও ভাশুর তাকে নানাভাবে নিয়মিত হয়রানি করতেন। এ বিরোধের জের ধরে সোমবার বিকেলে ভাশুর ইউপি সদস্য আব্দুল আহাদ তার ঘরে প্রবেশ করে গলা টিপে ধরে দেয়ালের সাথে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেন।
বিষয়টি টের পরে পাশের ঘরের আরও একজন ভাশুর দৌড়ে এসে তাকে রক্ষা করেন। এরপরও ভাশুর সুযোগে পেলে তাকে প্রাণে মারারও হুমকি দেন। এ ঘটনাটি শুনে সোমবার সন্ধ্যায় গৃহবধূ পরি আক্তারের বাবা মিনার মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে রাতেই থানার পুলিশ গিয়ে সন্তানসহ গৃহবধূ পরি আক্তারকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দেয়।
তবে অভিযোগ সম্পর্কে ইউপি সদস্য আব্দুল আহাদ মুঠোফোনে(০১৭১৫৪৬৬২১৬) এ প্রতিনিধিকে বলেন, আসলে বাড়ির একটি হাঁস নিয়ে দুই জা-এর মাঝে ঝগড়া শুরু হয়েছিল। এটাকে ভিন্ন দিকে মোড় নিতে ছোট ভাইর স্ত্রী মিথ্যে অভিযোগ করেছে।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, বিষয়টি তিনি জানতেন না। মঙ্গলবার বিদেশ থেকে গৃহবধূও স্বামী আরিফুর রহমান আরজু ফোন করে বড় ভাই ইউপি সদস্যের এ আচরনের বিচার প্রার্থনা করেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান।
কমলগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ঘটনার অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই পবিত্র সোমবার রাতে মাধবপুর থেকে গৃহবধূকে উদ্ধার করে তার বাবার কাছে দিয়েছে। বিসয়টি তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ