মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
স্টাফ রির্পোট::
২০ আগস্ট ২০ ২৪
৯:২১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) সিলেটে আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এবং জামায়াত-বিএনপির নেতাকর্মীরা।

বিকেল থেকেই সিলেটের পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন সড়কে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

এদিকে উত্তেজিত ছাত্র-জনতা ও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা মহানগর পুলিশের বিভিন্ন ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

এছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শাপলাবাগ এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বাসভবন এবং তাদের বিয়ের পার্টি সেন্টার 'হাফিজ কমপ্লেক্স'-এ হামলা ও লুটপাট চালায়।

এছাড়া নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকার, সিলেট সিটি কাউন্সিলর জাহাঙ্গীর আলম এবং সিলেট জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী মারুফ শহীদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

একইসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’তেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত আরও কয়েকজন কাউন্সিলরের বাসায় এবং সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ