১:২২ পূর্বাহ্ণ
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে নলকুপ স্থাপন প্রকল্পের উদ্বোধন
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের পক্ষ হতে ১০ টি অগভীর নলকুপ স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ জুলাই ভাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়বাড়ী মাশুরা গ্রামের জনাব দুলাল মিয়াকে ১ম নলকুপটি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন, সদস্য, উপজেলা শিক্ষা কমিটি, গোলাপগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক, নালিউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়। '৯৩ ব্যাচের বন্ধু মিফতাহ উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত ব্যাচের শিক্ষার্থী নাজিম আহমদ।
উল্লেখ্য, '৯৩ ব্যাচের পক্ষ হতে ভাদেশ্বর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও করগ্রাম সহ ১০টি অগভীর নলকুপ পর্যায়ক্রমে স্থাপন করা হবে। উল্লেখ্য, '৯৩ ব্যাচের সক্রিয় প্রবাসী বন্ধুরা কর্মসূচীটির সমন্বয় ও সফল করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন। এসএসসি ১৯৯৩ ব্যাচ এর পক্ষ হতে আমেরিকা ও ইংল্যান্ডের সকল ও সহযোগীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়!