শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ জুন ২০ ২২
১:৩৩ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পিডিবি যুব সংঘের ত্রাণ বিতরণ

পিডিবি কোয়ার্টারে যুবকদের নিয়ে সংঘটিত, পিডিবি যুব সংঘের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ এবং সহযোগিতা করেন অত্র এলাকার যুবক এবং অভিভাবকবৃন্দ। গত বুধবার বিকালে নগরীর ঘাসিটুলা এলাকায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি মুশরি ডাল, আধা কেজি লবণ, এবং ১টি করে সাবান দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, সাবেক নির্বাহী প্রকৌশলী নূরুল হুদা চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার মো. মামুন, নজরুল ইসলাম খন্দকার, মোসলেহ্ উদ্দিন রুমন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ