বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৪ মার্চ ২০ ২২
১:৩৯ পূর্বাহ্ণ

কমলগঞ্জে ইউনিয়নবাসীর সাথে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ পরবর্তী ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নব নির্বাচিত চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

আলমগীর শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া,ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) উপ মহাব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোস্তফা কামাল, প্রমুখ।

মতবিনিময় সভা শেষে তারকা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২কোটি ৭৪ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট নবনির্মিত "বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি একাডেমিক ভবন" এর শুভ উদ্বোধন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ