১২:২৭ অপরাহ্ণ
কানাইঘাটে ছাত্রদল নেতা মুমিন হ.ত্যা.কাণ্ডে সিলেট জেলা বিএনপির নিন্দা ও দোষীর শাস্তি দাবি
কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মুমিন একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত হন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
১৮ নভেম্বর সোমবার রাত ৯ টায় জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম কতৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন। নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম থেকে জেনেছি দুই বন্ধুর মধ্যকার মনোমালিন্য থেকে এরকম ঘটনার সুত্রপাত ঘটেছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
দোষীদের কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে প্রতিনিয়ত এসব ঘটছে। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। এসব অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকার আহবান জানান নেতৃবৃন্দ। জেলা বিএনপির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীর বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে