মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
২৭ এপ্রিল ২০ ২৪
৭:২০ অপরাহ্ণ

বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলী আছগর এর সমর্থনে মতবিনিময় সভা

সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অবিভক্ত বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর এর সমর্থনে উলামায়ে কেরাম ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় বালাগঞ্জ সদরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাওলানা হোসাইন আহমদ মিসবাহ'র সঞ্চালনায় মাওলানা আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা সৈয়দ আলী আসগর।

জামেয়া ইসলামিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজ সালেহ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম(হাজিপুরী), মাওলানা আক্তার আহমদ, স্পেন প্রবাসী কমিউনিটি নেতা প্রভাষক নজরুল ইসলাম, মাওলানা হোসেন আহমদ আওলাদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হাফিজ আব্দুল কাইয়ূম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মিছবা উদ্দিন মিসলু, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল জব্বার, কবি মীম হোসাইন, বিলাল আহমদ তালুকদার, মাওলানা হাফিজ জিল্লুল হক, মাওলানা আব্দুল আলী, আবু শাজান, শ্রমিক নেতা শামীম আহমদ, সাকেহ আহমদ রাজু, ছাত্রনেতা নাহিদ হোসেন কিবরিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকলে একত্রে কাজ করতে হবে এবং মাওলানা সৈয়দ আলী আছগর কে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ