রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৪ মার্চ ২০ ২২
৯:২৭ অপরাহ্ণ

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব'র নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন
জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত 'নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব'র নবগঠিত কমিটি ২০২২-২৩ এর দায়িত্ব গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (১৩ মার্চ) উপজেলাধীন একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে ক্লাবের আহবায়ক, দৈনিক অগ্নিশিখা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ক্বারী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও যুগ্ন- আহবায়ক সিলেট দর্পনের নবীগঞ্জ প্রতিনিধি এম এ রহিমের সঞ্চালনায় কমিটির পক্ষে দায়িত্ব গ্রহণ করেন নবগঠিত কমিটির সভাপতি রানিং সিলেট ডটকম'র সম্পাদক মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক, আজকের সিলেট'র নবীগঞ্জ প্রতিনিধি মো: ফাহাদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যালেন এস'র নবীগঞ্জ প্রতিনিধি মোঃ বুলবুল আহমদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন (দেশের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন (প্রতিদিনের সিলেট), দপ্তর ও প্রচার সম্পাদক মো: মানজার শিকদার (হবিগঞ্জের মুখ), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহিয়া আহমেদ (প্রাইভেট ডিটেকটিভ), কার্যকরী সদস্যরা হলেন- সৈয়দ নাজমুল আলম (সিলেট ভূমি), সৈয়দ জুনাব আলী (হলি সিলেট), শেখ মো: জসিম উদ্দিন (সময়ের সংবাদ) প্রমুখ।

দায়িত্ব গ্রহণকালে নবগঠিত কমিটির সদস্যরা বলেন- সময় এখন অনলাইন সাংবাদিকতার। তাই জাতীয় অনলাইন প্রেসক্লাবের হাত ধরে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব সামনের দিনে নবীগঞ্জ উপজেলায় দৃষ্টান্ত স্থাপন যেন করতে পারে সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে মনে রাখতে হবে উগ্রতা বা বিশৃঙ্খলা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ