শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১২ আগস্ট ২০ ২২
১১:২০ অপরাহ্ণ

কোম্পানিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে হিদিয়া ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

আমেরিকার ক্যালিফোর্নিয়ার 'হিদায়া ফাউন্ডেশনের' অর্থায়নে পরিচালিত ও সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বলের সার্বিক তত্ত্বাবধানে কোম্পানিগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার দূর্গা পুর, বিষ্ণুপুর, শিবপুর এলাকায় এ সব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন কোম্পানিগঞ্জের ইছাকলস ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মেম্বার শমছুল আলম, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরেশ রঞ্জন তালুকদার, সিলেট এসএসি ৯০ এর মো. ময়নুল ইসলাম, মোহন লাল দাস মৃদুল, আব্দুল নূর, মৃনাল চৌধুরী মঞ্জু, খুররম আজাদ, সুজন খান। উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য একটি তোষক, চারটি বালিশ, দুইটি কম্বল ও একটি মেট। মোট ১৫০টি পরিবার এর মধ্যে এই উপহার সামগ্রী দেওয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ