বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ আগস্ট ২০ ২০
৪:১৬ পূর্বাহ্ণ

ফের সংস্কার হচ্ছে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক, রাস্তা পরিদর্শনে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ : রুদ্রগ্রাম সড়ক, উদ্বোধনের আগেই বেহাল' শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর ফের শুরু হচ্ছে রাস্তাটির সংস্কার কাজ। নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের বেহাল দশা নিয়ে নিয়ে বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে  সংবাদ প্রকাশ করা হয়।

বিশেষ করে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিলায় ফলাউ করে ১ম পৃস্টায় প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি  হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নজড়ে আসে। এরপর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন তারা।

এরই প্রেক্ষিতে গতকাল, ১১ আগস্ট সকালে এলজিইডি কর্তৃক নবনির্মিত নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা  নিবাহী অফিসার শেখ মহিউদ্দিন এবং উপজেলা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,  দ্রুত এ রাস্তা প্রয়োজনীয় যথাযথ সংস্কার/ নতুন করে সংশ্লিষ্ট স্থানে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশনা দেওয়া হয়েছে। অতি সত্ত্বর যথাযথ সংস্কার করে জনমানুষের চলাচলের জন্য উপযোগী করার ব্যাপারে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইতোমধ্যে লিখিতভাবে ঠিকাদার কে পত্র দেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, ঠিকাদার এর জামানত (৭০ লক্ষ টাকা) জমা রয়েছে, তাই এর যথাযথ সংস্কার করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ