২:৪৪ অপরাহ্ণ
বিশ্বনাথে আবুল কালাম ফনিকের উদ্যোগে শফিকুর রহমানের নৌকার সমর্থনে প্রচারনা
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে বিশ্বনাথের বিভিন্ন বাজার ও ইউনিয়ন এলাকার ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালানো হয়।
নির্বাচনী গণসংযোগের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেট জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ফনিক তার ব্যক্তিগত উদ্যোগে শফিকুর রহমান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন। এর ধারবাহিকতায় নির্বাচনী গণসংযোগের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বনাথ ও উসমানীনগরের বিভিন্ন এলাকায় দিনব্যাপি গণসংযোগ ও প্রচার ও প্রচারণা চালিয়ে যান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গভীর রাত পর্য ন্ত প্রচার, প্রচারণা ও গণসংযোগ শেষ হয়। সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিকের উদ্যোগে অনুষ্ঠিত গণসংযোগ ও প্রাচারণাকালে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী একজন পরিক্ষীত ও জনবান্ধব জনপ্রতিনিধি। উদার ও সজ্জন ব্যক্তিত্ব শফিকুর রহমান চৌধুরী এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রিয়ভাজন ব্যক্তি। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নের বিপ্লব সাধিত হবে। সৎ, যোগ্য ও জনদরদী শফিকুর রহমান চৌধুরী এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নেতৃবৃন্দ ৭ জানুয়ারি নির্বিঘ্নে ও স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দানের জন্য অনুরোধ জানান।
তারা বলেন, বিশ্বনাথ এবং ওসমানীনগরবাসী এখন শফিকুর রহমান চৌধুরীরকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তারা নৌকা মার্কায় ভোট দিয়ে শফিকুর রহমানকে বিজয়ী করে বাস্তব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানান। বিশ্বনাথের ১নং লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেব নগর পয়েন্ট, বুরকি গ্রাম, ৫নং ওয়ার্ডের মুন্সীর গাঁও, শাখারী কুনা, হাইল কিয়ারী, দোয়ারী গাঁও, দৌলতপুর ইউনিয়ন, সিংগেরকাছ চৌধুরী বাজার, রামপাশা পয়েন্ট, বিশ্বনাথ সদর, ২নং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাজার পয়েন্ট ও গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
প্রচারণায় অংশ নেন শেখ রাসেল শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল হোসেন, আবুল কালাম ফনিক, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আজিজ, মো. আনহার আলী, মো. আবুল বশর, মো. আকদ্দুছ আলী, জসিম উদ্দিন, লিয়াছ উদ্দিন, আছমত আলী, সিনিয়র সংবাদিক মামুন হাসান, জাবেদ আহমদ, নুরুল ইসলাম, টুনু তালুকদার, বিপলু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি