২:৩৩ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে ভেড়া পালনে গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীেদের মধ্যে ভেড়া বিতরণের পর এবার ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৪৭ জন সুফলভোগীর মাঝে টিন, সিমেন্টের খুঁটি ও ফ্লোরমেট বিতরণ করা হয়।
উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নাভীদ হাসনাইনের পরিচালনায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাধারণ সম্পাদক কাজল সিংহ ও সুফলভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুফলভোগী ৪৭ জনের প্রত্যেককে দুই পাতা টিন, ৪টি সিমেন্টের খুঁটি ও ৫টি করে ফ্লোরমেট দেওয়া হয়। এর আগে গত ২৫ জুলাই ৪৭ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে দুটি করে ভেড়া বিতরণ করা হয়।