বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৬ জুন ২০ ২১
৩:২৯ পূর্বাহ্ণ

কমলগঞ্জে সংঘর্ষে ৯ জন আহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুরে বালু মহালের পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় বালু মহালকে কেন্দ্র পূর্ব বিরোধ চলে আসছিল। ১৫ জুন সকাল ১১টায় বালু মহাল নিয়ে দু”দলের মধ্যে তর্কাতকি হয়।

এক পর্যায়ে সংঘর্ষ হলে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হচ্ছে,সোলেমান মিয়া (৪৫),রনি মিয়া(২২),সুলতান মিয়া(৫০),মশাহিদ মিয়া(৪০),আলতাফ আলী(২১) ও রশিদ মিয়া(৩৫)। সবাই মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ