বিজ্ঞপ্তি
১২:৫৫ পূর্বাহ্ণ
সিলেটের ১৪টি উপজেলায় সোশ্যাল মার্কেটিং কোম্পানীর ত্রাণ বিতরণ
সিলেট বিভাগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি’র আর্থিক সহায়তায় নতুন দিন প্রকল্পের অধিনে সীমান্তিক এর আয়োজনে ১৪টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৭৯ জন গোল্ড স্টার মেম্বার (জিএসএম) এর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ জুন বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাট এবং হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রায় দুই হাজার টাকা সমমূল্যের উপকরন প্রদান করা হয়।
গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ঢাকার এ্যাডিশনাল এজিএম-প্রোগ্রাম অপারেশন মশিউর রহমান, বিসিসি’র হেড মোঃ মহিউদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার-প্রোগ্রাম অপারেশন রেজাউল করিম, সিলেটের এরিয়া সেলস ম্যানেজার মোঃ বাহাউদ্দিন, সীমান্তিক নতুন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ রুহুল আমিন, ডিটিএল মোঃ আব্দুল হামিদ প্রমুখ।
এর আগে গত ১ জুন বুধবার সিলেট জেলার ৪টি উপজেলা, সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলা ও হবিগঞ্জ জেলার ২টি উপজেলায় বন্যার্ত জিএসএম’দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের জকিগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের চেয়ারপারসন শফিকুল হক তপাদার, আঞ্চলিক কমিটি সভাপতি মোঃ আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, একাউন্স অফিসার মোঃ সিরাজুল ইসলাম। বালাগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের ডিপিএম মোঃ কামাল হোসেন, এসএমসি সিলেটের সেলস এ্যাকজিকিউটিভ আবু নাসের। বিয়ানিবাজার উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিষ্ট-মনিটনিং পিযুষ কান্তি দেবনাথ।
দিরাই উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের সিনিয়র এ্যাডমিন এ্যান্ড একাউন্স মোঃ তোফায়েল আহমদ। ছাতক উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিষ্ট এমআইএস এ্যান্ড ডকুমেন্টেশন মোঃ সৈয়দ হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ডিটিএল মোঃ জাহাঙ্গির আলম। নবীগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন এসএমসি সিলেটের পিও-সিএম মোঃ আতিকুজ্জামান। বানিয়াচং উপজেলায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডিটিএল মোঃ শরিফ আল মঞ্জিল।
অনুষ্ঠানগুলোতে ৩৭৯ জন গোল্ড স্টার মেম্বারদের মধ্যে প্রত্যেককে প্রায় দুই হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী প্রদান করেন অতিথি ও নেতৃবৃন্দ।
জিএসএম’রা এই খাদ্য সামগ্রী পেয়ে সকলেই আনন্দিত। এ সময় তারা বলেন, সীমান্তিক এবং এসএমসি’র মত এমন সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করি বিধায় এমন উপহার পাওয়া সম্ভব হয়েছে। তারা সীমান্তিক ওএসএমসির উত্তর উত্তর সমৃদ্ধির কামনা করে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
বৌভাতে বন্ধুর হাতে বন্ধুর জন্য অকটেন উপহার
জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের প্রয়া'ণ, রাষ্ট্রীয়…
স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় `চেয়ারম্যান স্কলারশিপ' প্রদান
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক…
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ